উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে দেশি-বিদেশি ১২টি সংস্থার সাথে সহযোগিতা চুক্তি সাক্ষর করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দীন আজিজী এই চুক্তি সাক্ষর করেছেন।
শনিবার (১০ আগস্ট) শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এর পূর্বে আফগান উদ্যোক্তাদের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাওয়া সংস্থাগুলোর কর্মকর্তা ও প্রতিনিধিদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নুরুদ্দীন আজিজী ইমারাত সরকারের আইন মেনে চলার উপর গুরুত্বারোপ করেন। আফগান আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান। তিনি আইন কাঠামোতে থেকে কার্যক্রম পরিচালনারও আহবান জানান।
মন্ত্রণালয়ের তথ্যমতে, উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে দেশজুড়ে ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এগুলোর বাস্তবায়ন করবে চুক্তিবদ্ধ আন্তর্জাতিক ও দেশি সংস্থাগুলো।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি










