করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমিরকায় একদিনে ১ হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে আমেরিকা। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১৭ লাখ ৪১ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ১৭ জনের।
করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩২ লাখের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৩৫০ জনের।











