spot_img
spot_img

ভারতে ধর্ষণ ও নির্মম নির্যাতনে নারীর মৃত্যু

ভারতের মুম্বাইয়ে একটি থেমে থাকা টেম্পোতে ৩৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের পর নির্মম নির্যাতন করা হয়। এতে ওই নারীর মৃত্যু হয়।

শনিবার (১১ সেপ্টেম্বর) ভারতের সরকারি রাজাওয়াদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, মুম্বাইয়ের সাকিনাকা এলাকায় শুক্রবার ভোরে একটি থেমে থাকা টেম্পোতে ৩৪ বছর বয়সী ওই নারীকে ধর্ষণের পাশাপাশি তার গোপনাঙ্গে লোহার রড দিয়ে নির্মম নির্যাতন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তের মধ্যে তাকে পড়ে থাকতে দেখেন। পরে সরকারি রাজাওয়াদি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ওই টেম্পোর ভেতরে ছোপ ছোপ রক্ত পাওয়া গেছে। মেয়েটির ওপর নির্যাতনের সময় টেম্পোটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। এ ঘটনায় মোহন চৌহান নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিতে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার (এখন সেটা হত্যা মামলায় বদলে যাবে) অভিযোগ আনা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ