আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় সমাবেশ করবে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম গণমাধ্যমকে বলেছেন, আমরা আগামী ১৫ সেপ্টম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
জানা গেছে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দিয়েছে দলটি।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।










