মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

চট্টগ্রাম চুনতি ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ১৫ সেপ্টেম্বর থেকে শুরু

বিভিন্ন ঘরণার আলেমদের মিলনমেলা খ্যাত চট্টগ্রাম লোহাগাড়া চুনতির সীরাত ময়দানে ১৯ দিনব্যাপী ৫৪ তম সীরাতুন্নবী (সাঃ) মাহফিল আগামী রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ৩ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

লোহাগাড়া শাহ মঞ্জিলস্থ সীরাত ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম, লেখক, গবেষক ও ইসলামি স্কলারগন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

জানা গেছে, ১৯ দিনব্যাপী মাহফিলের উদ্বোধন করবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব সাইয়্যিদ মাওলানা আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানি।

সীরতুন্নবী (সাঃ) মাহফিল পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত জানিয়েছেন, এবারের মাহফিলের আনুমানিক বাজেট পাঁচ কোটি ছাব্বিশ লাখ দশহাজার টাকা।

তিনি দেশবাসী ও ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক ও সার্বিকভাবে সহযোগিতা করা এবং মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে মাহফিলকে সফল করার জন্য সবাইকে আহবান জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ