সরকারি অর্থের অপচয় এড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান মোটা ও সাদা কাপড় পরেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
প্রধানমন্ত্রীর সাশ্রয়ী জীবনযাপনের কথা তুলে ধরে তিনি বলেন, সরকারি টাকা নষ্ট হবে, এ চিন্তা থেকেই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন।
এর আগেও প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনযাপন নিয়ে কথা বলতে গিয়ে তাকে সাশ্রয়ী মানুষ হিসেবে উল্লেখ করেন চিফ হুইপ। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ে সেন্ট্রাল এসি চালান না এবং সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনযাপন ও রাষ্ট্রীয় অর্থ ব্যবহারে মিতব্যয়িতার উদাহরণ হিসেবে এসব বিষয় তুলে ধরেন নুরুল ইসলাম মনি।












