মাহবুবুল মান্নান
দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর ও চট্টগ্রাম জামিয়া বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সুস্থতা কামনায় বিশেষ দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসায়।
মঙ্গলবার(১১অক্টোবর)বাদ আসর জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জামিয়ার শায়খুল হাদীস মুফতী হাফেজ আহমদ উল্লাহ,শায়খে সানী মুফতী শামসুদ্দিন জিয়া,সদরে মুহতামিম মাওলানা আমিনুল হক ও মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ সহ জামিয়ার শিক্ষকগন ও ছাত্রবৃন্দরা দোয়ায় অংশ নেন।
উল্লেখ,আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে ঢাকা এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন।











