spot_img
spot_img

আবারও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের ২৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বাংলাদেশ সময় বুধবার (১১ অক্টোবর) ভোর ৬টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর ১০ মিনিট পর ৫ মাত্রার একই এলাকায় একটি আফটার শক আঘাত হানে।

গত ৭ অক্টোবর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের পর আরও কয়েকটি শক্তিশালী আফটার শক হয়। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় আড়াই হাজারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ