রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে লড়াই করা জাপানের এক নাগরিক নিহত হয়েছেন।
শুক্রবার (১১ নভেম্বর) এ যদ্ধে নিহত জাপানের প্রথম নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর এএফপি’র।
সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো জানান, ২০ বছর বয়সী এ ব্যক্তি বুধবার ইউক্রেন যুদ্ধে নিহত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরু হওয়ার পর তিনি এ যুদ্ধে নিহত প্রথম জাপানি নাগরিক বলে ধারনা করা হচ্ছে।
মাতসুনো সাংবাদিকদের বলেন, জাপানের কূটনীতিকরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ওই ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করছেন।
সূত্র: বাসস











