spot_img
spot_img

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মিশর সফরের আমন্ত্রণ জানালেন সিসি

ইহিদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মিশর সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন সেদেশের  প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস-সিসি।

ইসরাইলি পত্রিকা ‘ইসরাইল হিউম’ এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি লিখেছে, গত এক দশকের মধ্যে এই প্রথম ইসরাইলি প্রধানমন্ত্রী মিশরের কাছ থেকে প্রকাশ্য আমন্ত্রণ পেলো। আগামী কয়েক দিনের মধ্যেই এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেতানিয়াহুর সঙ্গে আস-সিসি আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন জানানো হয়েছে। অবশ্য এর আগেও নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন আস-সিসি।

ইসরাইলি সূত্রগুলো আরও বলছে, মিশরের প্রেসিডেন্ট আস-সিসি ত্রিপক্ষীয় একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছেন যেখানে নেতানিয়াহুর পাশাপাশি ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও উপস্থিত থাকবেন।

দখলদার ইসরাইলের সঙ্গে মিশরের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এরইমধ্যে ইসরাইলের সঙ্গে যেকোনো আপোষ আলোচনায় ফিরে যাওয়ার পরিকল্পনার বিরোধিতা করেছে।

পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ