spot_img
spot_img

আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধিদল

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মুহাম্মাদ আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে সুসান ভাইজ নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সুসান ভাইজ বাংলাদেশ পুলিশের সংস্কার, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার ও সাইবার নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এছাড়া বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও মিডিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন সুসান ভাইজ।

আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ইউনেস্কোর আগ্রহকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ পুলিশ ও ইউনেস্কোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ