spot_img

যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে রাজপথে থাকার ঘোষণা দিল কর্নেল অলি

বিএনপি ঘোষিত দশ দফার প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের লক্ষ্যে বিএনপি যে সকল কর্মসূচী দিয়েছে বা দিবে তাতে এলডিপির পূর্ণ সমর্থন থাকবে। বিএনপি ঘোষিত দশ দফার আলোকে এলডিপির সকল নেতাকর্মী, এই অবৈধ সরকার পতনের যুগপৎ আন্দোলনে রাজপথে থাকবে।

আজ রবিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এ কথা জানান।

কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম মনে করেন, এই মুহূর্তে বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার/অন্তর্বর্তীকালীন তত্ত্ববধায়ক সরকার বর্তমান অবৈধ নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, উক্ত নির্বাচন কমিশন অবাধ নির্বাচনের অনিবার্য পূর্বশর্ত হিসাবে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে আরপিও সংশোধন, ইভিএম পদ্ধতি বাতিল ও পেপার ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ