সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মুহাম্মদ আল-বাশির বলেছেন, প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর দেশের এখন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি প্রয়োজন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) আল-জাজিরা টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
আল-বাশির এক টেলিভিশন ভাষণে বলেন, তিনি ১ মার্চ ২০২৫ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সূত্র : আল-জাজিরা










