spot_img
spot_img

চট্টগ্রামে দিনদিন বাড়ছে করোনা সংক্রমণ; একদিনে শনাক্ত ২২২

চট্টগ্রামে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ২২২ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ তিন হাজার ৬৩২ জনে। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি।

বুধবার (১২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৯০ জনের নমুনা পরীক্ষায় ২২২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ১২ দশমিক ৪০ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ১৭৪ জন নগরের ও ৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে দুজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩১ জন, অ্যান্টিজেন টেস্টে ২৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ছয়জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ২১ জন, ল্যাব এইড হাসপাতাল ল্যাবে দুজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২০ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে নয়জন ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ