spot_img
spot_img

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

ইনসাফ | মাহবুবুল মান্নান


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১২জানুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলী থানার সিডিএ আবাসিক এলাকার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সমাবেশে তিনি বলেন, দক্ষিণ জেলার আজকের সমাবেশ বাঁধ ভেঙেছে সরকার পতন আন্দোলনের। কিছুতেই জনগণকে আটকে রাখা যাবে না। আন্দোলন বন্ধ হবে না, চলতে থাকবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী মো. শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ