spot_img
spot_img

মেট্রোরেল স্টেশনে ছেলের জন্ম দিলেন সোনিয়া

মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে ছেলে সন্তান প্রসব করেছেন সোনিয়া রানী রায়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে এ ঘটনা ঘটে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএটিসিএল) নর্থ রোডের (লাইন-৫) এডিশনাল প্রজেক্ট ডিরেক্টর আনোয়ারুল হক বলেন, মেট্রোরেলেই ওই নারীর প্রসব বেদনা শুরু হলে আগারগাঁও স্টেশনে নামার পর আমাদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে আমাদের সিক বেড রয়েছে। পরে চিকিৎসক এবং রোভার স্কাউটের নারী সদস্যের সহায়তায় তার ছেলে সন্তান প্রসব হয়।

সোনিয়া রানী দাসের স্বামী সুকান্ত সাহা বলেন, আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় নিয়মিতই ডাক্তারের কাছে চেকআপ করাতে হত। আজ হাসপাতলে ভর্তি করানোর জন্য বাসা থেকে নিয়ে যাচ্ছিলাম। পরে মেট্রোরেলেই প্রসব বেদনা উঠে। সেসময় মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ এবং রোভার স্কাউটের নারী সদস্যদের সহযোগিতায় সেখানেই বাচ্চা প্রসব হয়। মা এবং ছেলে দুজনেই সুস্থ আছেন। এখন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ