spot_img
spot_img

মমেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুস সামাদ (৬৫) ও আব্দুর রশিদ (৫৫)।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আটজন। করোনায় আক্রান্ত ৩৮ জনসহ ইউনিটটিতে মোট ৮৭ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৮৩ জন, ভর্তি হয়েছেন ২৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ২৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ