spot_img
spot_img

‘অর্থ চুরি’ আমেরিকার সর্বনিম্ন নৈতিক অবক্ষয়ের প্রমাণ: সুহাইল শাহীন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের সম্পদ জব্দ করার যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে ‘চুরি’ এবং ‘নৈতিক অবক্ষয়’ বলে তীব্র নিন্দা জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

জাতিসংঘে তালেবানের পক্ষ থেকে নিয়োগের জন্য আফগান প্রার্থী ও দোহা দপ্তরের মুখপাত্র সুহাইল শাহিন আমেরিকায় আটক থাকা ওই পুরো অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এক টুইটার বার্তায় তিনি বলেন, ওই অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের এবং প্রকারান্তরে আফগান জনগণের সম্পদ। আমরা ওই সমুদয় অর্থ ছাড় দিয়ে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

সুহাইল শাহীন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আফগান জনগণের অর্থ চুরি ও হাতিয়ে নেয়া আমেরিকান জাতির সর্বনিম্ন স্তরের মানবিক ও নৈতিক অবক্ষয়ের প্রমাণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ