রাজধানীর চকবাজারে মদিনা আশিক টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, চকবাজারে ১১ তলা মদিনা আশিক টাওয়ারের পঞ্চমতলায় আগুন লাগার খবর পাই সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে। পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।











