spot_img
spot_img

‘কুরআন-সুন্নাহর পথ থেকে বিচ্যুত হওয়ায় মুসলমানদের উপর বিপর্যয় নেমে এসেছে’

ইনসাফ | মাহবুবুল মান্নান


চট্টগ্রাম ওমর গনি এম ই এস কলেজের সাবেক অধ্যাপক ও জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার মুহাদ্দিস, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কুরআন -সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ায় মুসলমানদের উপর বিপর্যয় নেমে এসেছে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ মুসলমানরা লাঞ্ছিত ও বঞ্চিত।

শনিবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজার মহেশখালী মাতারবাড়ি স্কুলে মাঠে মাতারবাড়ি আশেকে সুন্নতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষদের ব্যবস্থাপনায় ইসলামি সুন্নি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড.খালিদ হোসেন বলেন, মুসলিম জাতি ছিল এক অনন্য জাতি। তাদের রয়েছে সোনালি ইতিহাস ও গৌরবময় ঐতিহ্য। তাদের মনোবল ছিল আকাশছোঁয়া, হৃদয় ছিল দৃঢ়চেতা। তারা ছিল সতেজ ও দৃঢ় ঈমানের অধিকারী। কিন্তু আজ এ কী হচ্ছে! আজ পৃথিবীতে সবচেয়ে নিগৃহীত, নির্যাতিত ও অধিকারবঞ্চিত সম্প্রদায় হলো মুসলমান। তাদের জান-মাল-ইজ্জত-আব্রু কোনো কিছুরই আজ নিরাপত্তা নেই। পৃথিবীর বিভিন্ন প্রান্তর মুসলমানের আর্তনাদে ভারী হয়ে উঠছে, রক্তে লাল হয়ে উঠছে এ জমিন, তবুও যেন তাদের দিকে ফিরে তাকানোরও কেউ নেই।

তিনি বলেন, মুসলমানদের হারানো ঐতিহ্য ফিরে পেতে হলে মুসলমানদের কুরআন-সুন্নাহের পথে ফিরে আসতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ