বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

৩৩ বছর বয়সে জাতীয় নির্বাচনে জীবনে এই প্রথম ভোট দিলাম: নুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ৩৩ বছর বয়সে জাতীয় নির্বাচনে জীবনে এই প্রথম ভোট দিলাম, তাও আবার নিজেই একজন প্রার্থী হিসেবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে ভোট দেন। ভোট দেওয়া শেষে কেন্দ্রের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আজ প্রথমবার ভোট দিতে পেরে সত্যিই ভালো লাগছে। দীর্ঘদিন পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে—এটাই বড় অর্জন। আশা করি, দিনশেষে জনগণের রায়ই প্রতিফলিত হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ