বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

কুমিল্লা-৮, শরিয়তপুর-২, পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চেয়েছে জামায়াত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করতে বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে কমিশন ভবনে বিকেল সোয়া ৩টার দিকে দলটির প্রায় ১০ সদস্যের প্রতিনিধি দল ইসিতে আসে। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনের কাছে আমরা কুমিল্লা-৮, শরিয়তপুর-২, পটুয়াখালী-১ এ তিনটি আসনের কিছু কেন্দ্রের ভোট স্থগিত চেয়েছি।

জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ