বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ঢাকা-১৩ আসনে দুপুর ২টা পর্যন্ত ৩৬ শতাংশ ভোট পড়েছে: রিটানিং কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় ভোট কেন্দ্রগুলোতে দুপুর ২টা পর্যন্ত ৩৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা ইউনুচ আলী।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

‎তিনি বলেন, দুপুর ২টা পর্যন্ত ঢাকা-১৩ আসনে ভোটারদের উপস্থিতি অনেক। এ আসনে দুপুর ২টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩৬ শতাংশ। তবে, কোনো ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি কিংবা কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

‎ঢাকা-১৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৭৪ জন। মোট ১৩৮টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ চলছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ