বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আল্লাহর কসম করে বলছি মির্জা আব্বাসের রাজত্ব খানখান করে দিবো : নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, কিছু কেন্দ্রে সংঘাতের পরিবেশ তৈরি করে ভোট বানচালের চেষ্টা চলছে এবং তাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

তিনি বিএনপির কর্মী-সমর্থকদের প্রতি আঙুল তুলে বলেন, “এনসিপির নেতাকর্মীদেরকে নিয়ে ঢাকার রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার পথে তাদের ওপর আঘাত করা হয় এবং সেনাবাহিনীর সামনেই তার মাথায় আঘাত করা হয়।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সেনাবাহিনীকে অভিযোগ জানালে সেনাবাহিনী তাদের উদ্ধার করে সরিয়ে দেয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে দুইটা। রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র। সেখানে ভোট ডাকাতির মহোৎসব চলছে। তারা আমাদের গায়ে পড়ে মারামারি করে ঢাকা ৮ আসনের ভোট বানচাল করতে চাচ্ছে।”

তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ করে বলেন, “মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলবো খেলায় থাইকেন না। ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছে।”

এরপর তিনি বলেন, “এখন সময় প্রতিরোধের। যদি ঢাকা ৮ এ ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আল্লাহর কসম করে বলছি, সেই রাজত্ব আমরা খানখান করে দিবো। তছনছ করে দেব। নির্বাচনে জয়ী হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব।”

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ