বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত ভোটকেন্দ্র ছাড়বেন না : জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত ভোটকেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নেতাকর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ।

নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় মোট চার ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ভোট দিলেন দেশের ভোটাররা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ