spot_img
spot_imgspot_img

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন বিজয়ের পথে : জেলেনস্কি

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন বিজয়ের পথে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। শুক্রবার রাতে এক ভিডিও বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন কৌশলগত যুগসন্ধিক্ষণে রয়েছে। শত্রুর হাত থেকে আমাদের ভূখন্ড রক্ষা করতে কত সময় লাগবে সেটি বলা মুশকিল। তবে এটা বলা সহজ যে, আমরা আমাদের ভূখন্ডকে মুক্ত করব।

তিনি বলেন, আমরা আমাদের লক্ষ্যের কাছাকাছি। আমরা যুদ্ধ জয়ের পথে রয়েছি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এটি ‘শক্তিশালী এবং অনড়’ শত্রুর বিরুদ্ধে একটি ‘দেশপ্রেমের যুদ্ধ’। এটি শুধু হাজার হাজার সৈন্য নিহত হওয়ার বিষয় না।

রাশিয়া তাদের আক্রমণে ভাড়াটে সৈন্যদের ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, আর্টিলারি, বোমা ও ক্ষেপণাস্ত্র এখন সিরিয়ার ভাড়াটে সৈন্যদের কাছে, যারা এখানে কোন ভাষায় কথা বলে তার পার্থক্য করে না। তাদের কেবল হত্যা করার জন্য এখানে আনা হয়েছে।

এসময় তিনি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পুনরায় আহ্বান জানান ইউক্রেনের জন্য আরও কিছু করতে। রাশিয়া রাতারাতি নতুন শহরগুলোকে লক্ষ্য করে আক্রমণ প্রসারিত করছে বলে এ আহ্বান জানান তিনি।

আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ