spot_img
spot_img

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২ কোটি টাকা দেবে ডিএসসিসি

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (১২ এপ্রিল) ডিএসসিসির মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস এ ঘোষণা দেন।

এর আগে, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের চৌকি বিছিয়ে অস্থায়ী ব্যবসা পরিচালনা কর্যক্রমের উদ্বোধন করেন তাপস।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল সকালে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের পাশাপাশি সেনা, পুলিশ, র‌্যাব ও বিজিবি সম্মিলিত চেষ্টা চালায়। দীর্ঘ ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। কিন্তু তার আগেই আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হন বঙ্গবাজারের কয়েক হাজার ব্যবসায়ী।

ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের অন্তত ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ