ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নিমরূজ প্রদেশ থেকে দেশটির নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
জানা গেছে আটকৃত সন্ত্রাসীদের এই দুই সদস্য তাজিকিস্তানের নাগরিক।
রাশিয়ায় বসবাস করার সময় এসব ব্যক্তিকে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হিসেবে রিক্রুট করা হয়। জিজ্ঞাসাবাদে দায়েশের এই দুই সন্ত্রাসী স্বীকার করেছে যে, পাকিস্তানের কোয়েটা শহরে প্রশিক্ষণ নিতে যাওয়ার সময় তালেবানের হাতে ধরা পড়ে।











