spot_img
spot_img

জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে বলে মন্তব্য করেছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির অভিযোগ করে বলেন, বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

তিনি বলেন, জুলাই শহীদরা কোনো দলের সম্পত্তি নয়, কিন্তু তাদের নিয়ে রাজনৈতিক স্বার্থে বিভাজন তৈরি করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ব্যবহার করে সংসদে প্রভাব বিস্তার ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ