spot_img
spot_img

যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে: নেতাকর্মীদের নির্দেশ তারেক রহমানের

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে এলাকার উন্নয়ন করতে হবে এবং যেকোনো মূল্যে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে।

রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে নেতাকর্মীদের এমন নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে, সেভাবে আপনারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। কেউ যদি এমন কিছু করে, যার কারণে এলাকার শান্তি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো। আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ