spot_img
spot_img

পাঁচ মামলায় ১৫ দিনের রিমান্ডে মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণসহ পাঁচ মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে ভার্চ্যুয়াল কোর্টে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর এই রিমান্ড মঞ্জুর করেন। ভার্চ্যুয়ালি রিমান্ড শুনানিতে কাশিমপুর কারাগার থেকে মাওলান মামুনুল হক অংশ নেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, মাওলানা মামুনুল হককে ধর্ষণসহ পৃথক পাঁচ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোট ৩৮ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে তিন দিন করে পাঁচ মামলায় মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ