spot_img
spot_img

বি.বাড়িয়া সদর থানার ওসিকে বদলি

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি অপারেশন) ইশতিয়াক আহমেদকে নাসিরনগর থানার চাতলপার পুলিশ ফাঁড়িতে বদলি করেছে জেলা পুলিশ।

অপরদিকে চাতলপার পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জন কুমারকে সদর থানায় পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) রাতে জেলা পুলিশ এক আদেশে তাদের বদলি করেছেন।

এর আগে গত ২৬ এপ্রিল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকে রংপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করে পুলিশ সদর দপ্তর।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে ইশতিয়াক আহমেদকে জেলার নাসিরনগর থানার চাতলপাড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) হিসেবে বদলি করা হয়। একই আদেশে চাতলপাড় ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমারকে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, এটি একটি সাধারণ প্রক্রিয়া। স্বাভাবিক কারণেই জেলা পুলিশের এক আদেশে তাদের বদলি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ