spot_img
spot_img

ইসরাইলি সামরিক জিপে হামাসের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত: নিহত ১, আহত ৩

ফিলিস্তিনিদের ট্যাংক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনাবাহিনীর একটি জিপে আঘাত হেনেছে। এর ফলে একজন ইহুদিবাদী নিহত ও অন্তত তিন জন আহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী তাদের জিপে ফিলিস্তিনি কোরনেট ক্ষেপণাস্ত্রের আঘাতের সত্যতা স্বীকার করলেও হতাহতদের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইসরাইলি হাসপাতাল সূত্র একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। খবর পার্সটুডে’র।

ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্টের একজন সাংবাদিক জানিয়েছেন, ইসরাইলের উত্তরাঞ্চলীয় ‘নাতিফ হাসারা’ এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর জিপে ট্যাংক বিধ্বংসী ‘কোরনেট’ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এটি গাজা থেকে নিক্ষেপ করা হয়েছে।

ইসরাইলের এই এলাকায় ফিলিস্তিনিদের অন্যান্য ক্ষেপণাস্ত্রের হামলাও অব্যাহত রয়েছে বলে ‘টাইমস অব ইসরাইল’ পত্রিকার এক সাংবাদিক জানিয়েছেন।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে, তারা দু’টি কোরনেট ক্ষেপণাস্ত্র ইসরাইলে নিক্ষেপ করেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ইহুদিবাদী আহত হয়েছে বলে কোনো কোনো সূত্র জানিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ