ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাঘলান প্রদেশে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।
রোববার (১২ মে) আফগান শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ভয়াবহ বন্যায় বাঘলানে ৩১৫ জন নিহত এবং ১ হাজার ৬৩০ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন শেখ জালাল গ্রাম এবং সাল শহরের বাসিন্দারা।
আকস্মিক এ বন্যায় ২ হাজার ৬৬৫টি বাড়ি পুরোপুরি অথবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যার কারণে ১ হাজার গৃহপালিত পশুপাখির সলিল সমাধি হয়েছে।
বাঘলান প্রদেশে গত শুক্রবার রাতে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হয়। এরপর সেখানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।
সূত্র: দ্য খামা প্রেস











