spot_img

এনআইডি‘র দায়িত্ব নির্বাচন কমিশনের কাছেই থাকা উচিত: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিইসি কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাপনার দায়িত্ব নির্বাচন কমিশনের কাছেই থাকা উচিত।

শনিবার (১২ জুন) দুপুরে বরিশাল সার্কিট হাউজে ‘পৌর এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত’ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনার দায়িত্ব হোম মিনিস্ট্রিতে কোথাও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবার কোথাও আলাদা অধিদপ্তরে রয়েছে। এনআইডি ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাচন কমিশনের মতামত প্রতিবেদন আকারে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশের ৪২জন বিশিষ্ট নাগরিকের দুর্নীতি অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগকারীদের পিপিআর এবং পিপিই (সরকারি কেনাকাটা) আইনের বিষয়ে কোন ধারনা নেই। তাদের সবগুলো অভিযোগ মিথ্যা এবং অসত্য। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তারা এসব অভিযোগ করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ