spot_img
spot_img

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ৫

ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোববার (১২ জুন) আন্সা নিউজ এজেন্সি সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, এখনও দুজন নিখোঁজ রয়েছে। হেলিকপ্টারটি লুসা এলাকা থেকে যাত্রা করেছিল। এর টুস্কানি শহরে যাওয়ার কথা ছিল।

পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়ার কারণে রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

দুর্ঘটনার সময় ওই হেলিকপ্টারে সাতজন আরোহি ছিল।

হেলিকপ্টারে চার তুর্কি ব্যবসায়ী ছিল। ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ