সোমবার | ২৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দুর্নীতি-মাদক মুক্ত সমাজ নির্মানে আলেমদের এগিয়ে আসতে হবে: মুফতী ইমরানুল বারী সিরাজী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী বলেছেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে দুর্নীতি ও মাদক। সমাজের নেতৃত্বে যারা আছে অনেকে দুর্নীতি, চাঁদাবাজি ও ত্রাসের স্বর্গ রাজ্য বানিয়ে ফেলেছে। দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য আলেম সমাজের এগিয়ে আসতে হবে। আলেমরা মসজিদ মাদরাসার খেদমতের পাশাপাশি সমাজের কল্যাণ, উন্নয়ন,অগ্রগতির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

বুধবার (১১ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী সিরাজী বলেন, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সৎ ও নির্ভীক মানুষের প্রয়োজন। আলেমরা সৎ ও নির্ভীক। তাই কল্যাণকর ও ইনসাফপূর্ণ প্রতিষ্ঠার জন্য আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা আলেমদের মাইনাস করে দেশের কাজ করতে চায়, ওদেরকে মাইনাস করা হবে।

হাফেজ ইউসুফের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, মাওলানা মাহবুবুর রহমান, মুফতী মহিউদ্দীন খান শাহিন, মাওলানা আলী আমজাদ, মাওলানা শাহিনুর রহমান, মুফতী মারুফ বিল্লাহ আমিনী, মুফতী তানভীর হোসাইন প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ