spot_img
spot_img

গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণ করলে গোটা মানবজাতির কল্যাণে আসবে: রিজভী

গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণ করলে গোটা মানবজাতির কল্যাণে আসবে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শ্রেণিভেদকে নির্মূল করে মানবজাতির কল্যাণের জন্য কথা বলে গেছেন গৌতম বুদ্ধ। তাঁর কাজ ও আদর্শ অনুসরণ করলে তা গোটা মানবজাতির কল্যাণে আসবে।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর সবুজবাগের বাসাবো বৌদ্ধ মহাবিহারে ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ ও ফানুস উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, এসব অনুসরণ করলে জীবন সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে। গৌতম বুদ্ধের বাণী শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের একার নয়, এটি সর্বজনীন এবং সব ধর্মের মানুষকেই সঠিক পথে চলার প্রেরণা দেয়।

তিনি বলেন, বুদ্ধ সমাজ ও মানবতার জন্য যে কাজগুলো করে গেছেন, তা সমগ্র মানবজাতির জন্যই কল্যাণকর। তাঁর কাজ ও আদর্শ অনুসরণ করলে মানুষের জীবন ও সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।

প্রবারণা পূর্ণিমাকে ‘চিত্ত পরিশুদ্ধের অনুষ্ঠান’ হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতো সব মানুষ যদি বছরের নানা ঘটনার ভুলত্রুটি স্বীকার করে অন্যের কাছে তা প্রকাশ করে, তাহলে তাদের মধ্যে নতুন করে কোনো অন্যায় করার ইচ্ছা থাকবে না।

অনুষ্ঠানে রিজভী ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ও ভিক্ষুরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ