spot_img

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশ থেকে পুষ্টিহীনতা দূর করতে মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে শেখ হাসিনার সরকার। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

রবিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ভার্চুয়াল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, পরিকল্পিত পরিবার ও দক্ষ জনশক্তি গড়তে চায় সরকার। সেই লক্ষ্যে খাদ্য নিরাপত্তা, নিরাপদ এবং পুষ্টিকর খাবার নিশ্চিতে জোর দেওয়া হয়েছে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। আমাদের অর্থনীতির বড় শক্তি হিসেবে কাজ করছে তাদের পাঠানো রেমিটেন্স।

সভায় আরও বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, সিভিল সার্জন ডা. আবু হানিফ প্রমূখ।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ