spot_img

গাইবান্ধায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকিকে(২৩) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা জানা যায়নি।

রবিবার (১১ জুলাই) রাতে শহরের পূর্বপাড়ায় একটি ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান রকি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া এলাকার সাইদার রহমানের ছেলে।

জানা গেছে, ঘটনাস্থলে দুর্বৃত্তরা আশিকুরের পথরোধ করে মারপিট করে। একপর্যায়ে তার বুকে ছুরি চালিয়ে তারা পালিয়ে যায়। এসময় আশিকুর রহমানের সাথে তার থাকা মুমিন, সোহেল ও প্লাবন নামে তিনজন ছিলেন।

স্থানীয় পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম জানান, হত্যার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে। এর সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ