চলমান কঠোর লকডাউন ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চলবে।
সোমবার (১২ জুলাই) এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে শিগগির প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
কুরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচা-কেনার বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে তা সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।










