spot_img
spot_img

জাপানে পার্লামেন্ট নির্বাচনে জিতেছে শিনজো আবের দল এলডিপি

জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে জয়লাভ করেছে আততায়ীর গুলিতে নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের দল।

আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট ৭৬টি আসন জিতেছে। পার্লামেন্টে উচ্চকক্ষে আসনসংখ্যা ১২৫। নির্বাচনে এলডিপি আসন জিতেছে ৬৩টি। আর জোটের সহযোগী দল কোমেইতো আসন পেয়েছে ১৩টি।

এ নির্বাচনের ফলে লাভবান হলেন ফুমিও কিশিদা ও তার দল এলডিপি। ফুমিও কিশিদাকে আগামী তিন বছর আর নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে না। এতে নিজের রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন সহজ হয়ে গেল কিশিদার জন্য।

নির্বাচনের দুদিন আগে জাপানের নারা শহরে নির্বাচনী প্রচার সভায় অংশ নিয়েছিলেন শিনজো আবে। সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়।

সূত্র: এএনআই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ