spot_img

একতরফা চুক্তির মেয়াদ শেষ, কথা রাখুন নইলে মূল্য দিতে হবে: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ আমেরিকাকে উদ্দেশ করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একতরফা চুক্তির মেয়াদ শেষ। কথা রাখুন, নইলে মূল্য দিতে হবে।

রোববার (১২ জুলাই) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

দ্য টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমেরিকা ও ইরানের মধ্যে দ্রুত বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এ কথা বললেন গালিবাফ।

এতে আমেরিকার প্রতি তিনি একটি স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

নিজের এক্স পোস্টে মোহাম্মদ বাঘের গালিবাফ লেখেন, ‘একতরফা চুক্তির যুগ শেষ। আমরা আপনাদের বলেছিলাম: কথা রাখুন, নইলে মূল্য দিতে হবে। বাস্তবতা দরজায় কড়া নাড়ছে।’

তিনি সমঝোতা স্মারক থেকে হরমুজ প্রণালি-সংক্রান্ত একটি ধারার ছবি সংযুক্ত করে এক্সে পোস্টটি দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ