spot_img
spot_imgspot_img

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়ার প্রকোপ, দুজনের মুত্যু

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আছবাহার বেগম (৩৫) ও মরিয়ম বেগম (১৮) নামে দুই নারীর মৃত্যু হয়েছে।

আছবাহার বেগম (৩৫) ছনুয়া ৭ নং ওয়ার্ডের ফৈয়জানীপাড়ার কামাল উদ্দিনের স্ত্রী এবং মরিয়ম বেগম (১৮) ছনুয়া ২ নং ওয়ার্ড খাসপাড়ার জনৈক রিয়াজুদ্দিনের স্ত্রী।

আছবাহার বেগম শুক্রবার ও মরিয়ম বেগম শনিবার মারা যান।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাজমা আক্তার বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন রোগ দেখা দেওয়ায় আমরা মেডিকেল টিম গঠন করে দুর্গত এলাকায় পাঠিয়েছি। সেখানে আমাদের মেডিকেল টিমই পানিবন্দি হয়ে গেছে। গুরুতর রোগীদের অবশ্য মেডিকেলেই চিকিৎসা নিতে হবে।’

তিনি বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত প্রচুর রোগী মেডিকেলে আসছে, আমরা তাদের স্যালাইন ও অন্যান্য চিকিৎসা দিচ্ছি।’

ছনুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমীন বলেন, ‘আমার ইউনিয়নের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মধুখালী, ছেলবন, খুদুকখালী, চেমটখালী ও ছনুয়ার টেকে এখনো পানিবন্দী বহু মানুষ। তাদের মধ্যে সামান্য শুকনো খাবার বিতরণ করা হয়েছে, এখানে অনেক মা-বোন, বৃদ্ধ ও শিশুরা না খেয়ে আছে। অনেকেই অসুস্থ হয়ে গেছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ