spot_img

ইরানের হামলার পর সমুদ্রে নৌযান চলাচল বন্ধ করল কাতার

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দেশের জলসীমায় সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কাতার।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমুদ্রে নৌযান চলাচল ও সামুদ্রিক কার্যক্রম স্থগিত রাখতে জাহাজের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

কাতারের পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জননিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনার আওতায় বাণিজ্যিক জাহাজের পাশাপাশি বিনোদনমূলক নৌযান, মাছ ধরার ট্রলার এবং জেট স্কিসহ সব ধরনের সামুদ্রিক যান অন্তর্ভুক্ত থাকবে।

রোববার (১২ জুলাই) স্থানীয় সময় ভোরে কাতারের ওপর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এ পদক্ষেপ নেওয়া হয়।

হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও সেগুলোর ধ্বংসাবশেষ মাটিতে পড়ে অন্তত তিনজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাম্প্রতিক এই হামলার পর উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। একই সঙ্গে আন্তর্জাতিক নৌপথ এবং সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ