আগামী সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
আজ সোমবার (১২ আগষ্ট) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, সোমবারের (১৯ আগস্ট) মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।











