spot_img
spot_img

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইসরাইল : হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের উপ-প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইসরাইল। তাই এখন বেসামরিক জনগণের ওপর তাদের ক্ষোভ মেটাচ্ছে।

সম্প্রতি আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

হামাসের উপ-প্রধান বলেন, নিরাপত্তাহীন ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের গণহত্যা বন্ধ করার জন্য জরুরিভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকতে হবে।

হামাসের উপ-প্রধান আরও বলেন, ইসরাইল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাবে। এ ধরনের হত্যাকাণ্ডে মার্কিন সরকারের সবুজ সংকেত রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ