spot_img
spot_img

দুর্বল নয়, সবলভাবে বেড়ে উঠেছেন সিনওয়ার: সাবেক মোসাদ কর্মকর্তা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নব-নির্বাচিত প্রধান ইয়াহইয়া সিনওয়ার দুর্বল নয় বরং সবলভাবে বেড়ে উঠেছেন বলে জানিয়েছেন ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক কর্মকর্তা রামি ইগরা।

তিনি বলেন, সিনওয়ারকে হামাসের প্রধান নিযুক্ত করায় তিনি আরও শক্তিশালী হয়েছেন। তিনি যা চেয়েছিলেন তাই বাস্তবায়ন হচ্ছে।

রবিবার (১১ আগস্ট) ইসরাইলী গণমাধ্যম দৈনিক মাআরিভ ও রেডিও ১০৩ কে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা জানান।

মোসাদের আটক ও গুম বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা আরও জানান, ইসরাইল যতদিন না গাজ্জায় হামাসের প্রকৃত বিকল্প সরকার দাঁড় করাতে পারছে, ততদিন হামাসই এর ক্ষমতায় থাকবে। রাজনৈতিক শাখার প্রধান নিযুক্ত হয়ে সিনওয়ার এটি ভালোভাবেই প্রমাণ করেছেন।

উল্লেখ্য, তেহরানে এক গুপ্ত হামলায় সাবেক হামাস প্রধান ইসমাইল হানিয়া শহীদ হলে সংগঠনটির শীর্ষ নেতা ইয়াহইয়া সিনওয়ারকে দলপ্রধান হিসেবে নির্বাচিত করে হামাস। ইতোপূর্বে তিনি হামাসের গাজ্জা ও সামরিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ