আফগানিস্তানের সরকারের সঙ্গে ফ্রান্সের কোনও ধরনের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রায়ান।
তিনি বলেন, আদতে এ ধরনের কোনও সম্পর্ক নেই।
শনিবার (১১ সেপ্টেম্বর) আফগানিস্তান থেকে উদ্ধার তৎপরতা নিয়ে আলোচনার জন্য কাতার সফরে যাওয়ার আগে তিনি এ মন্তব্য করেন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি কিংবা তাদের সঙ্গে যে কোনও ধরনের সম্পর্ক রাখার বিষয়টি প্রত্যাখ্যান করছে ফ্রান্স। প্যারিস তাদের কাজ দেখতে চায়। অর্থনীতিতে তাদের একটা স্বস্তির জায়গায় যাওয়ার প্রয়োজন রয়েছে। তাদের আন্তর্জাতিক সম্পর্কেরও প্রয়োজন হবে। তবে এগুলো নির্ভর করতে তাদের ওপর।











