spot_img

কিশোরগঞ্জে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন আওয়ামী লীগে

কিশোরগঞ্জে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

প্রথমে দুপুরে সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলাম আবু বক্করের নেতৃত্বে চৌধুরীহাটি এলাকার প্রায় দুই শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

পরবর্তিতে বিকালে সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল খালেক ও জুয়েলের নেতৃত্বে আরেকটি যোগদান সভার আয়োজন করা হয়। এতে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রায় তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) ইটনা সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তারা।

ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন খসরু ঠাকুর জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে বিএনপির বিভিন্নস্তরের পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, তাদের যোগদানের মধ্য দিয়ে স্থানীয় আওয়ামী লীগের ভিত্তি আরও শক্তিশালী হবে। এখানে আওয়ামী লীগ যেমন শক্তিশালী, তেমনি ঐক্যবদ্ধ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ